সার্বিক পরিবেশ ও ফুড কোয়ালিটি দেখে সন্তোষ প্রকাশ
কপার চিমনি রেস্টুরেন্ট- চকবাজার ব্রাঞ্চ পরিদর্শনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
আজ মঙ্গলবার আমাদের কপার চিমনি রেস্টুরেন্ট চকবাজার বালি আর্কেড ব্রাঞ্চ পরিদর্শন করেছেন চট্টগ্রাম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। এসময় তারা কপার চিমনির ডাইনিং, ব্যাংকুইট হল, কিচেন, ফুড কোয়ালিটি, পরিস্কার পরিচ্ছন্নতা ও গেস্ট হসপিটালিটি পর্যবেক্ষন করেন।
সম্মানিত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা কপার চিমনির সার্বিক পরিবেশ ও ফুড কোয়ালিটি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মুনতাসির মাহমুদ, ফুড সেফটি ইন্সপেক্টর ইয়াছিনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
কপার চিমনির বিভিন্ন বিভাগ কর্মকর্তাদের ঘুরিয়ে দেখান সার্ভিস সম্পর্কে ব্রিফিং করেন কপার চিমনি চকবাজার ব্রাঞ্চের সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব মুকুল বড়ুয়া, ফুড এন্ড বেভারেজ ম্যানেজার রবিউল হাসান শুভ।