দি কপার চিমনি রেস্টুরেন্ট লিঃ -এর চতুর্থ ব্রাঞ্চ প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত

দি কপার চিমনি রেস্টুরেন্ট লিঃ -এর চতুর্থ ব্রাঞ্চ প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত

By In Uncategorized

দি কপার চিমনি রেস্টুরেন্ট লিঃ -এর চতুর্থ ব্রাঞ্চ প্রতিষ্ঠায় ইস্পাহানি গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষরিত

বন্দরনগরী চট্টগ্রামের জনপ্রিয় রেস্টুরেন্ট ব্র্যান্ড দি কপার চিমনি রেস্টুরেন্ট লিঃ এর চতুর্থ ব্রাঞ্চ প্রতিষ্ঠায়, ইস্পাহানি গ্রুপের সাথে অদ্য ২৭ এপ্রিল রবিবার বিকেল ৩ টায় ইস্পাহানি ভবনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। নগরীর লালখান বাজার সার্কেলের ইস্পাহানি সেন্টার-এর ৬ষ্ট, ৭ম ও ৮ম তলায় দি কপার চিমনির চতুর্থ ব্রাঞ্চ শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

ইস্পাহানি গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রুপের পরিচালক জনাব আলী ইস্পাহানী এবং কপার চিমনি রেস্টুরেন্টের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কপার চিমনি রেস্টুরেন্ট লিঃ এর চেয়ারম্যান জনাব জাকির হোসেন। এই সময় কপার চিমনির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল করিম চৌধূরী, নির্বাহী পরিচালক মো. শহীদ উল্লাহ, পরিচালক দেলোয়ার হোসেন চৌধুরী নুপুর, কপার চিমনি আগ্রাবাদ ও জিইসি ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার জনাব কামাল পারভেজ, চকবাজার ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার জনাব মুকুল বড়ুয়া।

ইস্পাহানী গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব এডমিন এন্ড এস্টেট কাজী নজরুল ইসলাম, ব্যবস্থাপক (কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. সোলায়মান, ব্যবস্থাপক (লিগ্যাল এন্ড এস্টেট) তানভীর জাহান চৌধূরী, ডিপুটি ম্যানেজার (রিয়েলএস্টেট সেলস) জনাব সালাহ উদ্দিন। চুক্তি স্বাক্ষর শেষে কপার চিমনি রেস্টুরেন্টের চতুর্থ ব্রাঞ্চের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Like: