চট্টগ্রামের অভিজাত এবং আইএসও সার্টিফাইড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দি কপার চিমনি রেস্টুরেন্ট গ্রীন লিফ এওয়ার্ড-২০২৪ অর্জন করেছে।
আজ শনিবার রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মোহনা হলে আয়োজকদের পক্ষ থেকে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা এই পুরস্কার প্রদান করা হয়।
কপার চিমনি রেস্টুরেন্টের পক্ষ থেকে এওয়ার্ড গ্রহণ করেন কপার চিমনি রেস্টুরেন্ট জিইসি ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার জনাব নাসির উদ্দিন, আগ্রাবাদ ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার কামাল পারভেজ এবং চকবাজার বালি আর্কেড ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার জনাব মুকুল বড়ুয়া।